1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটে পিকআপ চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সিলেটে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলের কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬)।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত (উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম।

জানা যায়, দাপ্তরিক কাজে তিনি মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়ে ছিলেন। আসার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাজী আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম জানান, পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান। তবে পিকআপটি আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত