1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

গোলাপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদেশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (স.) মাহফিল, সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা হাবিবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যাপক ড. মো: ফয়জুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, সেক্রেটারি আব্দুল আজিজ জামাল।

সিরাত আলোচনা পেশ করেন মাওলানা এম আলী আহমদ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আতিকুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আশরাফ আল মান্নান লিপু, ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি জয়নাল আবেদীন ফয়ছল, মিসবাহ উদ্দিন, নজরুল ইসলাম লুলু, সাবেক ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়েজ আহমদ, ছাত্র শিবির গোলপগঞ্জ পূর্ব সভাপতি আবুল কালাম মোঃ ইউসুফ, ছাত্র শিবির দক্ষিণ সভাপতি খালেদ আহমদ, ইউনিয়ন জামাতের বায়তুল মাল সম্পাদক শাহ আলম, ইউনিয়ন শ্রমিক কল্যান সভাপতি শাহজাহান আহমদ সাজু, মাহতাব উদ্দিন, আব্দুল ওয়াহিদ, হাফিজ মাওলানা আব্দুল কাদির, হাফিজ আব্দুল মালিক, কবি সমছু মিয়া, হাফিজ মাওলানা আব্দুল হালিম, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, ফখরুল ইসলাম, জাবেল আহমদ, ফখরুল ইসলাম, হাফিজ কাওছার আহমদ, ছাত্র শিবির ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান, শাকিল আহমদ, মলু আহমদ, হাবিবুর রহমান, জালাল আহমদ, তানু আহমদ, খালেদ আহমদ, তারেক আহমদ, রিমন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা জাগরণী মঞ্চ,সুরমা সাংস্কৃতিক সংসদ ও কুশিয়ারা শিল্পী গোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত