1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেটে ছাত্রলীগ নেতা ও সহযোগীর রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে নগরীর মণিপুরী পাড়া এলাকায় অপর একদল হামলাকারীর ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

হামলার শিকার ছাত্রলীগ নেতা হাছান মাহমুদ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নগরীর কদমতলী এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে। অপর আহত হলেন মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

অপর হামলার ঘটনায় নিহত ব্যক্তির নাম শাওন মিয়া। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দুটি হামলার ঘটনা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সৌমিত্র চক্রবর্তী বলেন, “আহত যুবক দুইজনের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন অংশে রগ কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

তিনি বলেন, “অপর ঘটনায় আহত যুবক শাওন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত