1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে নাসির উদ্দিন নামের এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চুর চক্রের সদস্যরা ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালংকার সহ কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে সকালে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খান জালাল সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রবাসী নাসির উদ্দিনের ছোট ভাই আলাউর রাহমান আলাল জানান, আমি মালেশিয়ায় যাওয়ার জন্য রাতে সিলেটে অবস্থান করছিলাম। আমার পরিবারের অন্য সদস্যরাও জরুরি কাজে বাড়িতে ছিলেন না। এই সুযোগে চোর চক্রের সদস্য আমার ঘরের তালা ভেঙ্গে ১৫ ভরি স্বর্নালংকার ও নগদ সাড়ে ৪লক্ষ টাকা সহ অন্যান্য জরুরি আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খান জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ চোরদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত