1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে মসজিদের ইমাম খুনের ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪


গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে মসজিদের ইমাম রুহুল আমিন (৩৭) খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানায় রবিবার (২০অক্টোবর) রুহুল আমিনের পিতা শহীদুর রহমান বাদি হয়ে ঘাতক স্ত্রী নাদিয়া বেগম(৪০)কে মামলার একমাত্র আসামী করে মামলা (নং-১৪) দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, ঘাতক নাদিয়া বেগমকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউপির হিলালপুর গ্রামের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বাড়িতে খাটের নিচ স্থানীয় মসজিদের ইমাম রুহুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘাতক স্ত্রী নাদিয়া বেগম(৪০) কে পুলিশ হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্রবার রাতের কোন এক সময় স্ত্রী স্বামী রুহুল আমীনকে ভাতের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খেতে দেন। পরবর্তীতে রাতের কোন এক সময় অচেতন অবস্থায় পড়নের ওড়না দিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে ইট দিয়ে লুকিয়ে রাখেন বলেন স্বীকারোক্তি দেন। আরও জানা যায়, বিগত কিছু দিন আগে স্ত্রীকে না জানিয়ে নিহত ইমাম অন্য এক মহিলাকে বিয়ে করেন। যে কারণে স্বামীর প্রতি ক্ষোভ বেড়ে যায় নাদিয়া বেগমের। এ কারণে এ ঘটনা ঘটাতে পারেন বলে জানান স্থানীয়রা।

নিহত ইমাম রুহুল আমিন গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়নের ডেমি গ্রামের বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত