1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান জেবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উদ্দিন জেবুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। রোববার দুপুর ১টার দিকে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহতাব উদ্দিন জেবুল লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের ছানি হত্যা মামলার ১৮নং এজাহারভুক্ত আসামি মাহতাব উদ্দিন জেবুল। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও কয়েকটি মামলা রয়েছে।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে র‍্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। এরপর সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত