1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আল্লাহর আইনে দেশ চালাতে হবে: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আল্লাহর আইনে দেশ চালাতে হবে।বিগত ৫৩ বছর এ দেশের শাসকদের ব্যর্থতার কারণ হচ্ছে সততা ও ন্যায়পরায়ণতা অভাব। আগামীতে সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়তে ছাত্র ও যুব সমাজের দেখানো বৈষম্যহীন পথেই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তিনি বুধবার রাতে গোলাপগঞ্জ উপজেলা জামায়েত ইসলামী আয়োজিত উলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট জেলার নবনির্বাচিত আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আলেমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই খোদাভীরু নেতৃত্বকে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করতে এগিয়ে যেতে হবে।

জামায়াতে ইসলামীর গোলাপগঞ্জ উপজেলা আমির মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে,সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ জামাল ও এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সিলেট দক্ষিণ জেলা শাখার এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ নাজমুল ইসলাম।

বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হান্নান,মাওলানা এনামুল হক, সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে উপজেলা বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, সুপার, মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ বিপুল সংখ্যক আলেম অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত