1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে দিন দুপুরে ১ লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের পাহাড় লাইন সড়কে ১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ইউনিয়নের পাহাড় লাইন সড়কের আলবিনা গার্ডের পাশে এ ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলসাইন্দ নাগা টিল্লার দুজন মহিলা ঢাকাদক্ষিণ বাজার থেকে সিএনজি অটোরিকশা যোগে আসছিলেন। আসার পথে আলবিনা গার্ডেন ছেড়ে যাওয়া মাত্র মোটরসাইকেল নিয়ে দুজন ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিক ছুটে যায়। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত