1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ৩৭৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে ৩৭৫৫০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯)। বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৭৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ বুলবুল আহমেদ (৫০), একই গ্রামের মৃত রুবেল আহমেদের মেয়ে শোভা আক্তার (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

তিনি বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তাররকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত