1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনাবাজারে অভিযান পরিচালনা করে ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার হান্নান মিয়ার ছেলে জায়েদ আহমদ (২৪) ও একই এলাকার মৃত সাদিক মিয়ার ছেলে হোসেন মিয়া (৩০)।

অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

জানা যায়, পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জায়েদ আহমদকে ৫ হাজার টাকা ও হোসেন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১১ বস্তায় প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত