
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৭টায় মার্ভেলাস টাওয়ারে দ্বিতীয় ৩লায় এ সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাহিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাপ্তাহিক সকালের দিগন্ত প্রতিনিধি মাওলানা সামছুল হুদা, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি মোঃ বদরুল আলম।
এনটিভি ইউরোপ গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ ফাহিম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের দিনকাল প্রতিনিধি ফাহাদ হোসেন, আই ওন টিভি গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান, জিবি টেলিভিশন স্টাফ রিপোর্টার তামিম আহমদ, সাকেল উদ্দিন, ইমন আহমদ প্রমুখ।
এসময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের মাগফেরাত কামনায় ও জীবিত মুক্তিযোদ্ধাদের নেক হায়াত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।