1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ (৩৫) ও তার ভাই ছাত্রলীগ নেতা নাঈম আহমদ (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোর (১৭ ডিসেম্বর) ৪টার দিকে উপজেলার নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হোসেন আহমদ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মৃত তবারক আলীর ছেলে ও তার ভাই নাঈম আহমদ।

সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের একদল সেনাবাহিনী ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযানে চালিয়ে আসামিদের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ৫টি ভুয়া পাসপোর্ট, একাধিক ব্যাংকের ৫টি এটিএম কার্ড, ৬ টি মোবাইল ফোন ও আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকা তাদের পরিবারের নিকট ফেরত দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি নাইমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া হোসাইনের বিরুদ্ধেও হামলার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম শেষে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত