1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এই চক্ষু শিবিরটি সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

এসময় পরিদর্শনে আসেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ’কের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী আবু তাহের, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম ছুনু, আব্দুস সোবহান, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, কয়েছ আহমদ, জাহেদুর রহমান মৌলা, সাইফুল হক, জিল্লুর রহমান, সালমান কাদের দিপু প্রমুখ।

এ ফ্রি চক্ষু শিবিরে বুধবারীবাজার ইউনিয়নের প্রায় সাড়ে ৪০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের ফ্রি চশমা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ৩৪ জনের চোখের ছানি ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়।

টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুন নুর, মোহাম্মদ সেলিম উদ্দিন, দেলওয়ার হোসেন, খলিলুর রহমান, তালাত সিদ্দিকী, আবু তাহের,, ফারুক মিয়া, সুলতান হায়দার জসিম, সামসুল হক এহিয়া, সোহেল উদ্দিন ও মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত