1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ি লুট, মা-বাবাকে হেনেস্তা

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্করের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর ) সন্ধ্যায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী গ্রামে এই ঘটনা ঘটে।

সরেজমিনে আ’লীগ নেতা আবু বক্করের বাড়িতে গেলে বাবা আব্দুস সোবহান ও মা রাজিয়া বেগম প্রতিবেদককে জানান, সন্ধ্যার সময় হঠাৎ দলবদ্ধভাবে ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে বাড়িতে এসে হামলা চালায় ও ভাংচুর করে এবং নানাভাবে হেনেস্তা অশালীন গালিগালাজ করে এবং অসুস্থ বাবা-মাকে বলা হয় তাদের ছেলে (আবু বক্কর) দেশের যেখানেই থাকে না কেনও তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। পরে বাড়িতে থাকা সোনা-টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যায় তারা।

আবু বক্করের ছোটভাই তাহের জানান, আমার ভাই আওয়ামীলীগ করার কারনে রাজনৈতিক প্রতিহিংসার কারনে জামাত-বিএনপির নেতা কর্মীরা আমাদের নিজ বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ও অসুস্থ মা-বাবাকে তারা হেনেস্তা করে, আমার বাবা একজন প্যারালাইস্ট রোগী, এই অবস্থা দেখে ও তাদের দয়া মায়া হয়নি।

প্রত্যাক্ষদর্শী মারওয়ান জানান ১৫/২০ জনের একদল সশস্ত্র ক্যাডার সন্ত্রাসী বাহিনী হটাৎ এলোপাতাড়ি আক্রমন চালায়,কিন্তু আমরা দুরে দাড়িয়ে দেখেছি ভয়ে বাধা দিতে পারিনি।

এমনকি এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। এই অবস্থায় আমি এবং আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মোল্যা বিষয়টি আমলে না নিয়ে নানা টালবাহানা করতে থাকেন, এবং সেখান থেকে নিরুপায় ফিরে আসতে হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত