1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে পাইপ লাইন থেকে জ্বা লা নি পদার্থ চু রি চক্রের অন্যতম সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

জাতীয় গ্রেট পাইপ লাইন থেকে জ্বালানি তেলের অপরিশোধিত তরল পদার্থ চুরির ঘটনার মামলায় চক্রের অন্যতম সদস্য খালেদ আহমদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের মুরাদপুর এলাকা থেকে তাকে গোলাপগঞ্জ থানাপুলিশ গ্রেফতার করে।

খালেদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার তেরাপুর গ্রামের মকদ্দস আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ থেকে পাইপের মাধ্যমে আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে যাওয়া জ্বালানি তেলের (পেট্রল) অপরিশোধিত পদার্থ উপজেলার ভাদেশ্বরসহ কয়েকটি এলাকায় পাইপ ছিদ্র করে চুরি হতো দীর্ঘদিন ধরে। গত বছরের ১৬ ডিসেম্বরও ভাদেশ্বর এলাকায় পাইপ কেটে ৭২ হাজার টাকার ১২ শ লিটার তরল পদার্থ চুরি হয়।

এ ঘটনায় পরদিন (১৭ ডিসেম্বর) ‘তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র সিলেট অঞ্চলের উপ-পরিচালক (নিরাপত্তা) নূর মোহাম্মদ লিটন চৌধুরী বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

রোববার গ্রেফতারকৃত খালেদ আহমদ ছাড়াও মামলার এজাহার ভুক্ত আসামিরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গইচাষীয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রিপন মিয়া (৪৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুবিদপুর গ্রামের দিরেন্দ্র দেবনাথের ছেলে নয়ন দেবনাথ (৩৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার খমিয়া গ্রামের আব্দুস শহিদ (শফিক)-এর ছেলে আলী হোসেন সোহেদ (৪৩)।
মামলা দায়েরের ২৫ দিনের মাথায় এবার চক্রটির অন্যতম সদস্য খালেদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত