1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃ ত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

গোলাপগঞ্জের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাদক্ষিণ-বিয়ানীবাজার সড়কের কালামিয়ার ডাউনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া নির্বাসী জনাব নজু আহমেদের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাসান আহমদ।

জানা যায়, মোহাম্মদ আলী রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকদক্ষিণ-বিয়ানীবাজার রোডের কালামিয়ার ডাউনে আসামাত্র একটি পিকআপ গাড়ি তাদের ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়,রাস্তার পাশে থাকা কাটাতার গলায় ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত