
গোলাপগঞ্জে বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের ২৪-২৬ এর কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যদের অর্থায়নে এবং বাগিরঘাট যূব সংঘ ও বাগির ঘাট গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এক কোটি টাকা ব্যয়ে বাগির ঘাট খেলার মাঠ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই মাঠটি তৈরীর কাজ বাস্তবায়ন করা হবে।
শনিবার দুপুর ১২টায় বাগিরঘাট গ্রামে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাগির ঘাট গ্রামের বিশিষ্ট মুরব্বি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও বাগিরঘাট যূব সংঘের সেক্রেটারি সুজেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগির ঘাট ভিলেজ ট্রাষ্ট ইউকের কোষাধ্যক্ষ আজির উদ্দিন মোছা মিয়া।
হাফিজ আব্দুল কাদিরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিলেজ ট্রাস্ট ইউকের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বেলাল হোসেন, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম, বাগির ঘাট যূব সংঘের সভাপতি সাইফুল্লাহ লুলু, বাগিরঘাট যুব সংঘের সাবেক সেক্রেটারি দুলাল আহমদ, সদস্য নজরুল ইসলান, জহিরুল হক খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের
উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুর রব রফু মিয়া, উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল আহাদ, সাবেক সভাপতি নাজিম উদ্দীন, সদস্য সফই মিয়া লেদই, লেইস উদ্দিন, বাগিরঘাট যুব সংঘের সাবেক সভাপতি জাবির হোসেন জাবলু, ফখরুল ইসলাম ফখর, সেলিম উদ্দিন, মকুল মিয়া, ফারুক উদ্দিন, কোষাধ্যক্ষ সাদেক আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।