1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে উত্তোলন করা হলো বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সানির লাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

গোলাপগঞ্জে গত ৪ আগস্ট গুলিতে নিহত মো. সানি আহমদ (২২) এর লাশ কবর থেকে তুলা হয়েছে।

আজ বুধবার সকালে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে
এ লাশটি উত্তোলন করা হয়। সানির নিজ এলাকা উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট এলাকা থেকে লাশটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গত ৪ আগস্ট গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পুলিশ, বিজিবি গুলিতে ৭ জন নিহত হন। তাঁদের মধ্যে সানি আহমদও মারা যান। এ ঘটনায় সানি আহমদের পিতা কয়ছর আহমদ প্রথমে ২৭ আগস্ট ১১৯ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০থেকে ৯জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানার একটি মামলা দায়ের করেন। এরপর ২ সেপ্টম্বর দুপুরে একই ঘটনায় সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ২য় আদালতে নিহত সানি আহমদের পিতা কয়ছর আহমদ আরেকটি মামলা দায়ের করেন। বর্তমানে একই ঘটনায় দুটি মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত