1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৫লাখ ৫০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৪জনকে ৫লাখ ৫০হাজার টাকা অর্থদন্ড জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলার ১নং বাঘা ইউনিয়নের নলুয়া হাতিমনগর এলাকায় পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

এসময় বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের হায়াত আহমদের ছেলে দাইয়ান আহমদ (২৬), মৃত মাখন মিয়ার ছেলে জাফর আহমদ,(৪০) নলুয়া গ্রামের কালা মিয়ার ছেলে আশিক মিয়া(৪৫) সহ চারজনের কাছ থেকে বিভিন্ন অংকের মোট সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন,’ জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত