1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের এড. জাহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানিয়েছেন গণঅধিকার পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের সহ সভাপতি এডভোকেট জাহিদুর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোলাপগঞ্জ পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।

এডভোকেট জাহিদুর রহমান বলেন, ইতোমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের কাছে গিয়ে আমি তাদের কথা শুনছি। আমার মনে হয়েছে, অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি মানুষ নিজেদের মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। যেহেতু আমার দলের স্লোগান হচ্ছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার’ সেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের দুই আসনের মানুষের মৌলিক ও নাগরিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি জনগনের নিকট একজন জনপ্রতিনিধি হিসাবে জবাবদিহিতা নিশ্চিত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড সাধন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানবাহন ও মানুষের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করবো।

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর কাঙ্খিত উন্নয়নের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে জাহিদুর রহমান বলেন, নির্বাচিত সংসদ সদস্য হতে পারলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা এবং কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও নাগরিকদের পরামর্শকে প্রাধান্য দেয়ার রীতি প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করা হবে ইনশাআল্লাহ। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ- এই দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করবো। আর্থসামাজিক উন্নয়নসহ শ্রম, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তাছাড়া একটি মেডিকেল কলেজ স্থাপন, তথ্য প্রযুক্তি ও কারিগরী শিক্ষায় আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কৃষি ও শিল্প ক্ষেত্রে স্থায়ী ও বাস্তবায়ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে এডভোকেট জাহিদুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার সম্মিলিত গণআন্দোলনের ফলে এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় পর স্বৈরাচারমুক্ত হয়েছে। তাই এখনই উপযুক্ত সময় বৈষম্যহীন সমাজ গঠন, মানুষের মৌলিক ও নাগরিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই প্রচেষ্টায় আমি সর্বস্তরের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সৈয়দ আলবাব হোসেন, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী বিবেকানন্দ দাস, গণঅধিকার পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সদস্য সচিব ডা. আব্দুর রহিম, গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পংকজ কুমার চৌধুরী ও আবুল কাশেম, গণঅধিকার পরিষদ গোলাপগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, যুবঅধিকার পরিষদ সিলেট জেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সামাদ আহমদ, যুবনেতা আবু সুফিয়ানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত গোলাপগঞ্জের সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত