1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ছিটকে ধান ক্ষেতে, গোলাপগঞ্জের চালক হোসেন আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ছিটকে ধান ক্ষেতে পড়েছে। এত গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত চালকের নাম মো. হুসেন আহমেদ (৩৫)। তিনি গোলাপগঞ্জের চৌধুরী বাজারের মৃত আওলাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের জন্য সাজানোর পর প্রাইভেটকারটি বরের বাসায় নিয়ে যাচ্ছিলেন চালক। পথে ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে গাড়ির স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। চালক বার বার সেলফ দিয়ে গাড়ি চালুর চেষ্টা করছিলেন। কিন্তু গাড়ি চালু হচ্ছিল না। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারের সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার উড়ে ধান ক্ষেতে গিয়ে পড়ে। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘আহত চালককে প্রথমে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও কিছুক্ষণ পর তার স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত