1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায়
ইমন আহমদ (২৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাইয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় শাওন আহমদ নামের আরেক যুবক আহত হয়েছেন।

নিহত ইমন আহমদ গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের প্রথম পুত্র ও আহত শাওন আহমদ নুরুপাড়া গ্রামের সাদেক আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সুনামগঞ্জে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে কয়েজন বন্ধু কয়েকটি মোটসাইকেল নিয়ে যাত্রা করেন। যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে কুচাইয়ে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এসময় তার মোটরসাইকেলে থাকা শাওন আহমদও আহত হয়। তাৎক্ষণিক
অপর বাইকে থাকা বন্ধুরা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত শাওন আহমদের অবস্থা গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত