1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

যুক্তরাজ্য বসবাসরত থেকেও মামলার আসামী হলেন গোলাপগঞ্জের ময়নুল ইসলাম রনি

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাজ্যে বসবাসরত থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় মামলার আসামী হলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ময়নুল ইসলাম রনি।

গত ১৬ ফেব্রুয়ারি এই মামলাটি দায়ের করেন রনকেলী নয়াগ্রামের আব্দুল মুতলিবের ছেলে নজমুল ইসলাম।

জানা যায়, ময়নুল ইসলাম রনি ২০২৩ সালের ১২অক্টোবর বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। কিন্তু ২০২৪ সালের ৫আগস্টের ঘটনায় তাকেও এই মামলার ৩৭নং আসামী করা হয়।

এ ব্যাপারে মামলার বাদী নজমুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে যুক্তরাজ্যে বসবাসরত ময়নুল ইসলাম রনি জানান, আমি ২০২৩ সালের ১২ অক্টোবর বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমাই। এখনো সেখানে রয়েছি। এরপরও গত বছরের ৫আগস্টের মামলায় আমাকে আসামী করা হয়েছে। এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক কারনে প্রতিহিংসামুলক। রাজনৈতিক অবস্থানের কারনে এই মামলা দিয়ে পুলিশ ও প্রশাসন কর্তৃক হয়রানির জন্য এই মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত