1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে প্রবাসী জামায়াত নেতা মো: ফজলে রাব্বি চৌধুরী’র বাড়িতে হামলা-ভাংচুর

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

গোলাপগঞ্জে জামায়াত নেতা ও যুক্তরাজ্য প্রবাসী মো: ফজলে রাব্বি চৌধুরীর বাড়িতে হামলা-ভাংচুর করেছে
দুর্বৃত্তরা। এসময় তারা ঘরের অনেক আসবাপত্র ভাংচুর করেছে এবং দেশের অবস্থানরত স্বজনদের হুমকি দিয়ে যায়। হামলাকারীরা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন রাব্বির পরিবারের সদস্যরা। তারা এখন আতংকের মধ্যে আছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন।

যুক্তরাজ্য প্রবাসী ও জামায়াত নেতা মো: ফজলে রাব্বি চৌধুরীর বাড়ি গোলাপগঞ্জ পৌর শহরের
রনকেলি দিঘিরপাড় গ্রাম। তিনি মোঃ ফজলুর রহমান চৌধুরীর ছেলে।

জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ও জামায়াত নেতা রাব্বি ফেসবুকে নানান বিষয়ে বিএনপির সমালোচনা করে লেখালেখি করেন। এর জের ধরে এই হামলা হয়েছে বলে দাবি তার পরিবারের সদস্যদের।

এবিষয়ে, জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আব্দুন নাসের জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন তবে কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি অভিযোগ করলে ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত