
গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমুড়া ইয়উনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হাসান আহমদ(৩২)-কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাসান আহমদ উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের সাহাব উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হাসান আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নম্বর -৬ /০৮.০১.ইং )এর তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।