1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বড়লেখায় সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিনহাজ কবিরের বাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর

বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিনহাজ কবিরের পকুয়া গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বড়লেখার পকুয়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে প্রবাসী মোহাম্মদ মিনহাজ কবির যুক্তরাজ্যে যাওয়ার পূর্বে সিলেটের বিয়ানীবাজারে বসবাস করতেন এবং তিনি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব ছিলেন।

বর্তমানে তিনি যুক্তরাজ্য থাকলেও দেশের নানান ইস্যুতে সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রতিক্রিয়া জানান। গতকালের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পকুয়া তার গ্রামের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ তার দেশে থাকা পরিবারের সদস্যদের।

হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে তার বাবা রফিক উদ্দিন জানান, গতকাল একদল সন্ত্রাসী তার বাড়িতে এই ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। তিনি আরও বলেন, হামলাকারী সবাই বিএনপি, জামাত ও এনসিপির রাজনীতির সাথে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত