1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের চুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

গোলাপগঞ্জে ফুফাতো ভাই সাইদ আহমদের চুরিকাঘাতে ফাহিম আহমদ (২৫) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ১০টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে এ ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত ফাহিম আহমদ চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহত ফাহিম পশ্চিম বারকোট গ্রামের মাওলানা আব্দুল হালিমের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পাশ্ববর্তী ফুফুর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাত ১০টার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিম কে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।

তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি।

ফাহিমের ভাই কামরান হোসেন জানান, ‘ফাহিম প্রতি
বৃহস্পতিবার শহর থেকে বাড়িতে আসতো। গতকাল (বুধবার) একদিন আগেই বাড়িতে চলে আসে। তাকে দেখেই ফুফু ও তার ছেলেরা গালাগালি শুরু করে। পরে ঝগড়ার একপর্যায়ে ফুফাতো ভাই সাঈদ আহমদ তাকে নাইফ (ছুরি) দিয়ে পেঠে আঘাত করে। তখন আমি বাড়িতে ছিলাম না, খবর পেয়ে বাড়ি এসে তাকে হাসপাতালে নিয়ে যাই । আজ সকালে আমার ভাই মারা যায়’। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত