1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুলতান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী গ্রীনহিল স্টেট কলেজ প্রভাষক সুলতান মাহমুদ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০) দ্বারা অনুসরণ করে পরবর্তী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়। এডহক কমিটির অনুমোদন পত্র অনুযায়ী সভাপতি পদে মনোনিত হন সুলতান মাহমুদ।

এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ জাকারিয়া আহমদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোঃ হালিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি হিসেবে আব্দুল হাদী পাবেল নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ তার প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি জানান, কাগজে আমি সভাপতি নির্বাচিত হলেও সভাপতি হিসাবে নয়, আমি আপনাদের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতার কামনা করছি। আমি আপনাদেরকে নিয়ে শিক্ষার মান উন্নয়ন করতে চাই। 

নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের আব্দুল মালিক মাস্টারের কৃতি সন্তান। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত