1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফাহিম হত্যা মামলায় প্রধান আসামী সহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে ফাহিম আহমদ (২৫) হত্যা মামলার প্রধান আসামী সাইদ আহমদ সহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯মে) রাতে চট্রগ্রামের ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

গ্রেপ্তারকৃতরা হলো পশ্চিম বারকোট গ্রামের জিলাল উদ্দিনের দুই ছেলে সাঈদ আহমদ ও মাহিদ আহমদ ও স্ত্রী কুলসুমা বেগম।

এই মামলার আরেক আসামী জিলাল উদ্দিন পলাতক রয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে পশ্চিম বারকোট গ্রামে আব্দুল হালিমের ছেলে ফাহিম আহমদ (২৭) কে এ জায়গা সংক্রান্ত বিরোধের জেরে তারই ফুফাতো দুই ভাই, ফুফু ও ফুফা মিলে ছুরিকাঘাত ও হামলা করেন। এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরের দিন সকালে ফাহিম আহমদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত ফাহিমের পিত আব্দুল হালিম পরের দিন শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৩/ তারিখ-০২-০৫-২০২৫ইং) দায়ের করেন। এই মামলায় তাদের ৮দিন পর প্রযুক্তির ব্যবহার করে চট্রগ্রামের ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত