
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ৪০১জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১০১ জন নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫০/৩০০শ’ জনকে আসামি করা হয়।
গত ( ২৮ আগস্ট) ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুস সালামের ছেলে গত (৪ আগস্টের) শেখ হাসিনার পতনের ১ দফার দাবিতে আন্দোলনে গিয়ে আহত আব্দুর রহমান (৪৩) বাদী হয়ে নগরীর এয়ারপোর্ট থানায় এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারনামীয় উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১। আনোয়ারুজ্জামান চৌধুরী (৫৮), পিতা নওশাদ মিয়া, / সাকিন-বুরুঙ্গা, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, সাবেক মেয়র, করা সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, ২। হাবিবুর রহমান হাবিব (৫৫) (সাবেক এম.পি), পিতা সুবেদার আলী গণী, সাকিন-দরগাঁও, কামাল বাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। আজবাহার আলী শেখ (৫০), উপ-পুলিশ কমিশনার (উত্তর) (সংযুক্ত পুলিশ কমিশনার কার্যালয়), এস.এম.পি, সিলেট, ৪। মোঃ সাদেক দস্তগীর কাউছার (৪০), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর), এস.এম.পি, সিলেট, ৫। কল্লোল গোস্বামী, এস.আই, সাবেক ইনচার্জ, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, বি.পি নং-৮৪১১১৩৪২২৩, ৬। আফতাব হোসেন খান (৪০) (সভাপতি, সিলেট মহানগর স্বোচ্ছাসেবক লীগ), সাকিন-পশ্চিম পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, ৭। মখলিছুর রহমান কামরান (৫৫) (কমিশনার, ৯নং ওয়ার্ড), মুহিবুর রহমান উরফে কামাল (৪৮), উভয় পিতা আব্দুর রহমান মাখন মিয়া, সাকিন-বাসা নং-০১. ব্লক-ই, নেহারীপাড়া, কোতয়ালী, ৮। মোঃ হুমায়ুন কবির (২৯) (ধর্ম বিষয়ক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ), পিতা : মোঃ ফরাজ মিয়া, সাকিন-উত্তর বেজুড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, বর্তমান ঠিকানাঃ-৩৫/বি, বড়বাজার, আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, সিলেট ১০। সুভ্রত পুরকায়স্থ (৩৮), নরসিংটিলা, থানা-কোতয়ালী, সিলেট। ১১। আব্দুল হাই মামুন (৫০), পিতা আব্দুল খালিক মনিয়া মাস্টার, ১২। আশফাকুল ইসলাম সাব্বির (৫৫), পিতা ফিরু মিয়া, সাকিন-মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ১৩। পান্না দাস (৪০), পিতা মুখেন্ন বিকাশ দাস, সাকিন-দাড়িয়াপাড়া, সিলেট। ১৪। পলাশ দাস (৪২), পিতা অজ্ঞাত, সাকিন-নরসিংটিলা, সিলেট। ১৫। মোঃ নুরুল ইসলাম খাঁন (৪৫), পিতা আব্দুল গফুর খাঁন, সাকিন-তোফখানা, আখালিয়া, সিলেট। ১৬। নাহিদ আহমদ বাবলু (৪৫), চেয়ারম্যান, ৫নং দক্ষিন কাজল শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, পিতা মৃত আব্দুল খালিক মনিয়া উল্লেখযোগ্য। এছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ১০১ নেতার নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২৫০/৩০০শ’ জনকে আসামি করা হয়।