1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে পৌরসভার পৃথক স্থানে সৈয়দা আদিবা হোসেনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রথমে বিকেল ৫টায় গোলাপগঞ্জ মাইক্রোবাস উপ কমিটি ও এরপর সিএনজি অটোরিকশা শাখার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এরপর সন্ধ্যায় তিনি ৭নং ওয়ার্ডের রনকেলী উত্তর গ্রামের ড্রাইভার আব্দুল কাদিরের বাড়িতে ও বাদ এশা ৬নং ওয়ার্ডের ঘোগারকুল গ্রামের ব্যবসায়ী দিপলু আহমদের বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসব সভায় সৈয়দা আদিবা হোসেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন।

সভায় তিনি তার বক্তব্যে বলেন, আমার পিতা সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন আপনাদের আপনজন ছিলেন। সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকতেন। তিনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করে গেছে। এ দুটি উপজেলার শিক্ষার উন্নয়ন অনেক অবদান আমার পিতার রয়েছে।

সৈয়দা আদিবা হোসেন আরো বলেন, আমার পিতার বেঁচে থাকলে এই দুটি উপজেলায় আরো অনেক কাজ করতেন। আমিও আগামীতে আমার পিতার মত আপনাদের পাশে থাকতে চাই। আমি এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ধানের শীষ নিয়ে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি এই দুটি উপজেলায় আমার পিতার অসম্পন্ন কাজ সম্পন্ন করতে চাই। এজন্য সকলের সম্বলিত ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত