1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ছাত্র শিবির ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার উদ্যোগে গোশত বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫

গোলাপগঞ্জে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার উদ্যোগে গোশত বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কলেজের কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ গোশত বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি এহতেশামুল আলম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সাবেক অফিস সম্পাদক কবির আহমদ, ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান নিপু, সাবেক সভাপতি আখলাকুল আম্বিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফ আল মান্নান লিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিবির নেতা হাফিজ তোফায়েল আহমদ, নাদিম আহমদ, আব্দুল্লাহ আল মাহদি, ছাত্রশিবির ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সভাপতি জাহাঙ্গীর আহমদ, সেক্রেটারি রাহি আহমদ, ইবরাহীম আহমদ, আবুল আহসান প্রমুখ।

এসময় কলেজের প্রায় ২ শতাধিক কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গোশত বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত