1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সামনে আন্দোলন: কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা

কানাইঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সিলেটের কানাইঘাটে যুক্তরাজ্য প্রবাসী ও ঝিংগাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মামধুদুল করিম চৌধুরী’র বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার মীরমাটি গ্রামের ছালেহ আহমদ চৌধুরী’র ছেলে।

জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী ও ঝিংগাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মামধুদুল করিম চৌধুরী গতকাল যুক্তরাজ্যে’স্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে আওয়ামী লীগের আন্দোলনে বর্তমান সরকার ও বিএনপি-জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে নিয়ে নানান বিদ্বেষমূলক শ্লোগান ও বক্তব্য দেন। পরে তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে তা প্রচার করেন। এনিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর বিএনপির দলীয় শ্লোগান দিয়ে কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী মামধুদুল বাড়িতে ভাংচুর করেছে বলে জানিয়েছে তারা বাবা ছালেহ আহমদ চৌধুরী।

তিনি জানান, কিছুদিন আগে যারা আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলো তাদেরই একটা অংশ আজ আবার আমাদের বাড়িতে ভাংচুর করেছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানান তিনি।

তবে, এই হামলায় কোনো বিএনপি কর্মী জড়িত নয় বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন। তিনি বলেন, এসব ঘটনার সাথে বিএনপির কোনো নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত