1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে বহরগ্রাম শিকপুর ব্রিজের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম শিকপুর ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বুধবারীবাজারে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন পরবর্তী সভায় বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউপি সদস্য আবুল কাশেম, সমাজসেবী মাওলানা মুজিবুর রহমান, শামছুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি বাহার উদ্দিন, হাজী হারুন মিয়া, কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাহেদ আহমদ, ছাত্র নেতা আমিনুল ইসলাম, ফতেহুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনের বক্তারা বলেন, গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম শিকপুর সেতু নির্মাণ দুই এলাকার প্রাণের দাবি। এই সেতুটি নির্মিত হলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সংক্ষিপ্ত হয়ে যাবে। এরই পরিপেক্ষিতে বহরগ্রাম শিকপুর সেতু নির্মাণের জন্য কাজের টেন্ডার হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানও এই সেতু নির্মাণের জন্য কাজ শুরু করে। কিন্তু কিছু অদৃশ্য শক্তির জন্য হঠাৎ এই সেতুর কাজ আটকে যায়। এছাড়াও এই সেতুর জমি অধিকরণের নোটিশ এখনো জেলা প্রশাসক প্রকাশ করেননি।

বক্তারা এই সেতুর কাজ দ্রুত বাস্তবায়নে ভুমি অধিকরণের নোটিশ জারি সহ সব উদ্যোগ গ্রহণে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত