1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে মঞ্জুর আহমদ (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার আড়াইটার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামের স্টিল ব্রিজের পাশের একটি ঝোপঝাড় থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মঞ্জুর আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের ভাই কামরুল ইসলাম জানান, তার ভাই মঞ্জুর আহমদ একজন সহজসরল মানুষ। সে গলায় ফাঁস লাগানোর কথা নয়। কে বা কারা তাকে হত্যা করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার তিনি দাবি করেছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, লাশটি ৩/৪ জন আগের। অনেকটা পঁচে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত