1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিয়ানীবাজারে সড়ক দু র্ঘ ট না য় ব্যাংক কর্মকর্তা নি হ ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বদরুল ইসলাম নামে একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় বাস দুর্ঘটনায় তিনি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন।

নিহতের খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও সমাজকর্মী এজাহারুল ইসলাম বাচ্চু।

নিহত বদরুল ইসলাম উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা। নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসির ঢাকাদক্ষিণ শাখার ম্যানেজার।

জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে তিনি বাসটির নিচে চাপা পড়া অবস্থায় মারা যান। রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলামের মৃত্যুর খবরে স্থানীয় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত