
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পশ্চিম আদর্শ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার হেতিমগঞ্জস্থ একটি কনভেনশন হলরুমে এ কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শাখার সভাপতি আবুল কালাম ইউসুফের সভাপতিত্বে ও সেক্রেটারি ইশতিয়াক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আইন সম্পাদক রফিকুল হাসান লোদি।
বিষেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি এহতেশামুল আলম জাকারিয়া, ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি বুরহান উদ্দিন, ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান, অফিস সম্পাদক রেজাউল করিম রেজা, ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সেক্রেটারি শাহিদুল ইসলাম সাজু, কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক রাজন আহমদ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।