1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে অস্ত্র ও হত্যা মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট নগরী থেকে অস্ত্র ও হত্যা মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে। সে অস্ত্র মামলা নং- জিআর ৪৩/১৭ এর ১৪ বছর ও হত্যা মামলা নং- জিআর ৩৭/১৭ এর ৭ বছরসহ ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, তাকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত