1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জের বুধবারীবাজারে যুক্তরাজ্য প্রবাসী জামাল খালেদকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী জামাল খালেদকে দ্বীন মোহাম্মদ একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একাডেমির হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

দ্বীন মোহাম্মদ একাডেমীর প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী জামাল খালেদ।

অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর ছাত্র সুলতান মাহমুদ আদিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, মোঃ বদরউদ্দিন, আব্দুর রাজ্জাক, আসু মিয়া, শামসুল ইসলাম, আনু মিয়া, সুলতান মাহমুদ, এসএম সাজাহান, মোঃ মামুন হোসেন, নাঈম আহমদ জুনায়েদ আহমদ, ফাহিম আহমদ, কামিল আহমদ, মামুন আহমদ, মনজুর আহমদ, মুন্না আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত