1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ৩৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সাড়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৯ সদস্যরা।

আটককৃত মো. আনোয়ার হোসেন (৪০) বিয়ানীবাজার উপজেলার পইলগ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

র‍্যাব জানায়, শনিবার (৯ আগস্ট) রাতে গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় বিভিন্ন যানবাহনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে সিলেটগামী একটি নীল রংয়ের পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটিকে ঘটনাস্থলে থামিয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে।

র‍্যাব তাকে আটক করে পালানোর কারন জানতে চাইলে তিনি কোন জবাব দিতে পারেননি। এতে সন্দেহ হলে ওই গাড়িতে তল্লাসী চালানো হয়। এসময় গাড়ির ড্রাইভিং সিটের পাশে একটি নীল রংয়ের পলিথিনের ভিতর রক্ষিত অবস্থায় ৭৮টি কালো প্যাকেট থেকে ১৫ হাজার ৫শ ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৮৫ হাজার টাকা।

র‍্যাব-৯ মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত