1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গুলি সহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তলটি উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প ও র‍্যাব-৯ এর টহল দল যৌথভাবে অভিযান উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামের কায়স্থাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুম সংলগ্ন নিরাপত্তা ট্যাংকের পাশে থেকে একটি বিদেশি পিস্তল ও ৪টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানের সময় কোনো আসামি বা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়। অভিযান শেষে আনুমানিক উদ্ধারকৃত অস্ত্র ও গুলি যথাযথ আইনগত প্রক্রিয়ায় র‌্যাব-৯ এর নিকট হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, পিস্তলটি জিডিমূলে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত