1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারের অর্ধ কোটি টাকার ভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়নের সোনাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

জানা যায়, অভিযানে সরকারি খাস খতিয়ানের ২৬৮/৩৭৬ নং দাগের হালট শ্রেণীর ০.০৫৫০ একর ভূমিতে সরকারের বিনা অনুমতিতে অবৈধভাবে দীর্ঘদিন যাবত সোনাপুর গ্রামে আব্দুল আহাদ গংরা ভোগ দখল করে আসছিলেন। মঙ্গলবার সকালে অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জমির মুল্য প্রায় অর্ধ কোটি টাকা। এছাড়াও জেলা পরিষদ নির্মিত একটি যাত্রী ছাউনির উপর অবৈধভাবে স্তুপকৃত বাশ অপসারণ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এর একটি দল সহায়তা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত