
যুক্তরাজ্যে বর্তমান সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে নানান পোস্ট করার সাহান আহমদ সাহিন নামের এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাহান আহমদ সাহিন সম্প্রতি যুক্তরাজ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানান আন্দোলনে অংশ গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সরকার ও বিএনপি জামাত ও ছাত্র নেতৃবৃন্দেকে উদ্দেশ্য করে নানান নেতিবাচক পোস্ট শেয়ার করছেন।
তার পরিবারের দাবি, এর জেরধরেই গতকাল বিকেলে মব সৃষ্টি করে তাদের বাড়িতে হামলা করা হয়েছে।
প্রবাসী যুবলীগ নেতা সাহান আহমদ সাহিনের পরিবারের দাবি, এই হামলার সাথে স্থানীয় বিএনপি-জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা রিনা বেগম। তিনি এই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি প্রশাসনের কাছে।