1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ৮টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিম (৩৫) কে এলাকাবাসীর সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।

নিহত স্ত্রীর নাম সাহিদা বেগম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেজাউল করিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত