1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে গাঁজা সেবনের দায়ে ২ জনকে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে ২ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে গাঁজা সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় আটক করে ওই গ্রামের মোহাম্মদ মহিজ উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং নজরুল ইসলামকে ২০হাজার টাকা অর্থদন্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহায়তা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। তিনি বলেন, মাদকের ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত