1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পা হারানো শিপনের পাশে দাঁড়ালেন সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

গোলাপগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় পা হারানো তরুণ শিপন আহমদের পাশে দাঁড়ালেন সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সোমবার দুপুরে ঢাকা পঙ্গু হাসপাতালে শিপনকে দেখতে যান।

এসময় তিনি তার খোঁজ খবর নেন এবং তার হাতে নগদ অর্থ তুলে দেন।

এছাড়াও হাসপাতালে সকল ধরনের সহযোগিতা ও পরিবারের পাশে থাকার অঙ্গীকার দেন। প্রয়োজন তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করবেন বলেও জানান।

উল্লেখ্য, গত ১৩ তারিখ বোরহানউদ্দিন রোড কান্দিগাও এর সামনে সিএনজি এবং মোটরসাইকেলের দুর্ঘটনায় তিনজন আহত হন। এরমধ্যে শিপনের হাটু থেকে তার সম্পূর্ণ পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে সিলেট সরকারি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা থাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। এরপর সেখানের ডাক্তার আর কোন উপায় না পেয়ে তার পা কেটে ফেলা হয়।

জানা যায়, শিপন আহমদ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ভ্যান চালক শাহ আলমের ছেলে।সে গোলাপগঞ্জে একটি ওয়াই ফাই প্রতিষ্ঠানে কাজ করতো। ওয়াফাইয়ের কাজ শেষ করে আসার পথে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত