1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

নির্বাচন আয়োজনের লক্ষ্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রধান আহবায়ক এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলম সাহেদের পরিচালনায় সভায় আসন্ন নির্বাচন সুষ্টভাবে পরিচালনার স্বার্থে কমিটিতে নতুন দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন মাহবুবুর রহমান চৌধুরী ও এনামুল হক এনাম। এসময় আহবায়ক শহীদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন।

সভায় সংবিধান প্রণয়ন, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন আয়োজনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন, মাহবুবুর রহমান চৌধুরী, শহীদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী জানান, গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের একটি সুন্দর প্লাটফর্ম উপহার দিতে ও সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে শীঘ্রই সদস্যপদ আহবান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত