1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে যুবকের উপর হামলা, প্রধান আসামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাকিল আহমদ মুন্না নামের এক যুবকের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় (মামলা নং-) প্রধান আসামী সুনু মিয়ার ছেলে মসুদ আহমদ (৪২) কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার এই মামলার ৬ আসামী আদালতের আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত ৫ আসামীকে জামিন দিলেও প্রধান আসামী মসুদ মিয়াকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট পরিমল।

জানা যায়, ওই বালু খেকো চক্র দীর্ঘদিন থেকেই
গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুরের ডেপুটি বাজার বালু চরে রাতের আধারে ট্রলার ও নৌকা দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এই ব্যাপারে এলাকাবাসী সোচ্চার হওয়ায় এলাকার অনেককেই এই বালুখেকো চক্র হুমকি ধামকি দিয়ে আসছিল।গত ১২ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের বরাবর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আবেদন করায় ও সাংবাদিকদের সংবাদ প্রকাশে সহায়তা করায় এই বালুখেকো চক্র
নিয়াগুল গ্রামের খলিলুর রহমানের পুত্র সাকিল আহমদ মুন্নার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত