1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেট-৬ আসনে জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সিলেট-৬ আসনে জমিয়তের মনোনয়ন ফরম সংগ্রহ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ আতিকুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, জেলা শ্রমিক জমিয়তের নেতা জাকিরসহ ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত