1. info@golapganjnews24.com : জাহিদ উদ্দিন : জাহিদ উদ্দিন
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন ছাত্রদল নেতা আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের সমর্থনে ছাত্রশিবিরের গণসংযোগ অনুষ্ঠিত গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাংবাদিক ক্যারলের অভিনন্দন গোলাপগঞ্জে জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার বিয়ানীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র পেলেন অ্যাড. এমরান আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতৃবৃন্দ তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র তুলে দেন।

এ খবর ছড়িয়ে পড়ার পরপরই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে মন্তব্য করেন।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- ‘আমাকে মনোনয়ন দেওয়ায় গোলাপঞ্জ ও বিয়ানীবাজাবাসীর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল শীর্ষ নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।

১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দল, মত ও ধর্ম নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া এবং ভোট কামনা করেছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
২০২৪ গোলাপগঞ্জ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত